শেয়ারবাজারে সূচকের পতন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের শেয়ারবাজারে বুধবার (২২ মার্চ) শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের টানা পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন

2023-03-23T01:50:46+00:00
2023-03-23T01:50:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেয়ারবাজারে সূচকের পতন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১:৫০ এএম   (ভিজিট : ১৬২)
X

দেশের শেয়ারবাজারে বুধবার (২২ মার্চ) শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের টানা পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অধিকাংশ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে ৬ হাজার ২০৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫২ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ২১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩১২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৭টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ৮২টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৩২৮ কোটি ৪৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৪৯ কোটি ৬১ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসসিএক্স ২০ পয়েন্ট কমে ১১ হাজার পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ২৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৫২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত আছে ৬৩টির। দিন শেষে সিএসইতে ৭ কোটি লাখ ২৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বাবু/মম




  বিষয়:   শেয়ারবাজার  পতন 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy