দাম কমেনি ব্রয়লারের, স্থিতিশীল ছোলা ও মুগ ডালের দাম

নিবেদিতা বিনতে ওয়াদুদ

অর্থনীতি

কাল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। তবে রোজায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে। দাম কমেনি ব্রয়লারের। বাজারে

2023-03-23T13:31:34+00:00
2023-03-23T13:31:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দাম কমেনি ব্রয়লারের, স্থিতিশীল ছোলা ও মুগ ডালের দাম
নিবেদিতা বিনতে ওয়াদুদ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১:৩১ পিএম   (ভিজিট : ১৬৯)
X


কাল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। তবে রোজায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে। দাম কমেনি ব্রয়লারের।  বাজারে আজও ২৫০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। এছাড়া ছোলা, মুগ ডালের দামও অপরিবর্তিত রয়েছে।  

ব্রয়লার মুরগি

ব্রয়লার মুরগি

আজ (২৩ মার্চ) বৃহস্পতিবার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য অনুযায়ী বাজারে আজও ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৭০ টাকায়। আর দেশী মুরগির  প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫০ টাকা থেকে ৭০০ টাকায়। যা গতকাল বিক্রি হয়েছে ৫৫০ থেকে ৬৫০ টাকায়। আকার ভেদে  আজ  রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০  থেকে ৪০০ টাকা কেজি। ইলিশ মাছ আকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে  ৬০০ থেকে ১৩০০ টাকায়। যা গতকাল বিক্রি হয়েছে ৬০০  থেকে ১২০০ টাকায়। গরুর মাংসের প্রতি কেজির দাম ৭২০ থেকে ৭৫০ টাকা। যা আগে বিক্রি হতো ৭০০ থেকে ৭৫০ টাকায়। খাসির মাংস বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১০০ টাকা দরে। ফার্মের মুরগির ডিমের দাম প্রতি হালি ৪৫ থেকে ৪৭ টাকা। যা আগে বিক্রি হতো ৪২ থেকে ৪৫ টাকায়। 

ডাল

ডাল

বাজারে আজ বড় দানার ১ কেজি ডাল বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়, আর মাঝারি দানার ডালের প্রতি কেজির দাম ১১০ থেকে ১১৫ টাকা। দেশী ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩০ থেকে ১৩৫ টাকায়। আর নেপালী ডালের দাম ১৩৫ থেকে ১৪৫ টাকা। মানভেদে প্রতি কেজি মুগ ডালের দাম ১১০ থেকে ১৩৫ টাকা। এ্যাংকর ডাল প্রতি কেজির দাম ৬৮ থেকে ৭৫ টাকা। আর ছোলা মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। 

লম্বা বেগুন

লম্বা বেগুন

বাজারে আজ লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকয়। যা গতকাল বিক্রি হয়েছে ৫০ থেকে ১০০ টাকা দরে। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়।  আজ বাজারে  কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। যা গতকাল বিক্রি হয়েছে ৬০ থেকে ১২০ টাকায়। আলু প্রতি কেজির দাম ১৬ থেকে ২০ টাকা।

খেজুর

খেজুর

বাজারে আজ চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১২ থেকে ১১৫ টাকায়। যা গতকাল বিক্রি হয়েছে ১১৫ থেকে ১২০ টাকায়। সাধারণ মানের প্রতি কেজি খেজুরের দাম ১৮০ থেকে ৪৫০ টাকা। 

পেঁয়াজ

পেঁয়াজ

বাজারে আজ দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি। আর আমদানি করা পেঁয়াজের প্রতি কেজির দাম ৪০ থেকে ৪৫ টাকা।। দেশী রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। মানভেদে আমদানি করা প্রতি কেজি রসুনের দাম ১৪০ থেকে ১৫০ টাকা। 

সয়াবিন তেল

সয়াবিন তেল

বাজারে আজ লুজ সয়াবিন তেলের প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৬৮ থেকে ১৭২ টাকায়। ১ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ১৮০ থেকে ১৮৫ টাকা। ২ লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৭৪ টাকায়। আর ৫ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৮৭০ থেকে ৮৮০ টাকা। লুজ পাম ওয়েলের দাম প্রতি লিটার ১২০ থেকে ১৪০ টাকা। 

আটা

আটা

আজ বাজারে খোলা আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকায়। আর এক কেজি প্যাকেটের আটার দাম ৬৫ থেকে ৬৮ টাকা। প্রতি কেজি খোলা ময়দার দাম ৫৮ থেকে ৬৫ টাকা। আর এক কেজি প্যাকেটের ময়দার দাম ৭৫ থেকে ৭৮ টাকা।

চাল

চাল

বাজারে আজ সরু চাল (নাজির/ মিনিকেট) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকা করে। যা গতকাল বিক্রি হয়েছে ৬২ থেকে ৬৫ টাকায়। মাঝারি চাল (পাইজাম/ লতা) বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫৪ টাকা দরে। মোটা চাল (স্বর্ণা/ চায়না/ ইরি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৫০ টাকায়।

বাবু/  এনবি





  বিষয়:   ব্রয়লার মুরগি  দাম 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy