হার্ট অ্যাটাকের আগে যে ১০ লক্ষণ দেখা দেয়

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

হার্ট অ্যাটাকের ঘটনা বিশ্বজুড়ে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, হৃদরোগ বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ, প্রতি বছর আনুমানিক ১৭.৯

2023-03-23T14:55:26+00:00
2023-03-23T14:55:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হার্ট অ্যাটাকের আগে যে ১০ লক্ষণ দেখা দেয়
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ২:৫৫ পিএম   (ভিজিট : ১৬৫)
X

হার্ট অ্যাটাকের ঘটনা বিশ্বজুড়ে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, হৃদরোগ বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ, প্রতি বছর আনুমানিক ১৭.৯ মিলিয়ন মানুষের হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে প্রতি ৫ জনে অন্তত ৪ জন করে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের কারণে।

জার্নাল সার্কুলেশনে প্রকাশিত সমীক্ষায় দেখা গেছে, হার্ট অ্যাটাকের আগে বেশ কিছু সতর্কতা চিহ্ন থাকতে পারে। যা হার্ট অ্যাটাকের একমাস আগেই প্রকাশ পেতে পারে।

গবেষণায় ৫০০ নারী অংশগ্রহণ করেন যারা হার্ট অ্যাটাক থেকে বেঁচে গিয়েছিলেন। মোট অংশগ্রহণকারীদের ৯৫ শতাংশ জানিয়েছেন যে, হার্ট অ্যাটাকের একমাস আগ থেকেই তারা নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন।

৭১ শতাংশ সাধারণ উপসর্গ হিসেবে ক্লান্তি রিপোর্ট করেন। ৪৮ শতাংশ বলেছেন যে তারা রাতে ঠিকমতো ঘুমাতে পারেননি। অন্যরা এতোটাই ক্লান্তি অনুভব করেছিলেন যে, বিছানা ছেড়ে উঠতেই পারতেন না।

কিছু নারী বুকে চাপ, শক্তভাব ও ব্যথার লক্ষণ রিপোর্ট করেন। হার্ট অ্যাটাকের এক মাস আগে নারীদের শরীরে কোন কোন লক্ষণ দেখা দেয় তা জেনে নিন-

১. অস্বাভাবিক ক্লান্তি
২. ঘুমের ব্যাঘাত
৩. শ্বাসকষ্ট
৪. বদহজম
৫. উদ্বেগ
৬. বুক ধড়ফড় করা
৭. রাতে শ্বাস নিতে কষ্ট হওয়া
৮. চিন্তা বা স্মৃতিতে পরিবর্তন
৯. চোখে ঝাপসা দেখা
১০. হাত বা বাহুতে যন্ত্রণা বা ব্যথা।

এসব লক্ষণ কখনো হালকাভাবে নেবেন না। এই লক্ষণ দেখলে দ্রুত আপনার হার্ট পরীক্ষা করুন। হার্ট অ্যাটাকের আগে প্রকাশ পাওয়া এসব লক্ষণ বেশিরভাগ মানুষই অবহেলা করেন। যার ফলাফল হতে পারে ভয়ংকর।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত হার্ট স্ক্রিনিং ও মেডিকেল চেক আপ করা, রক্তচাপ পরীক্ষা করা জরুরি। ডায়াবেটিস আছে যাদের, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে তাদের। এ ধরনের অসুস্থতা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাক প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা জরুরি। এছাড়া প্রক্রিয়াজাত, তৈলাক্ত ও চিনিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। এর পাশাপাশি নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন, রক্তচাপ, কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


বাবু/এ আর 




  বিষয়:   হার্ট অ্যাটাক  লক্ষন 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy