বিএসটিআই’র হালাল সনদ পেল প্রাণ

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

দেশের শীর্ষস্থানীয় খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ এর ১৮ ক্যাটাগরির ৯৬টি পণ্যের অনুকূলে হালাল সনদ প্রদান করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস

2023-03-23T15:18:47+00:00
2023-03-23T15:20:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএসটিআই’র হালাল সনদ পেল প্রাণ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৩:১৮ পিএম  আপডেট: ২৩.০৩.২০২৩ ৩:২০ পিএম  (ভিজিট : ১৬০)
X


দেশের শীর্ষস্থানীয় খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ এর ১৮ ক্যাটাগরির ৯৬টি পণ্যের অনুকূলে হালাল সনদ প্রদান করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

গতকাল শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রাণ এর সহযোগী প্রতিষ্ঠান প্রাণ এগ্রো লিমিটেডের পণ্যকে এ সনদ প্রদান করা হয়। প্রাণ এগ্রোর পক্ষে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের কাছ থেকে হালাল সনদ গ্রহন করেন।

শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বিএসটিআইয়ের মহাপরিচালক আবদুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার এসময় উপস্থিত ছিলেন।

রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি পণ্যের অধিকতর গ্রহণযোগ্যতা সৃষ্টির লক্ষ্যে হালাল সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে হালাল সনদ বিতরণ করছে বিএসটিআই।

-বাবু/এ.এস





  বিষয়:   প্রাণ  বিএসটিআই 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy