রমজানের প্রথম তারাবি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে রমজান মাসের প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রমজান মাসে চাঁদ দেখে রাতে এশার নামাজের পর দেশের

2023-03-23T22:50:56+00:00
2023-03-23T22:50:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রমজানের প্রথম তারাবি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১০:৫০ পিএম   (ভিজিট : ১৫৯)
X

দেশে রমজান মাসের প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রমজান মাসে চাঁদ দেখে রাতে এশার নামাজের পর দেশের বিভিন্ন স্থানে তারাবির নামাজ শুরু হয়।

শুক্রবার ভোররাতে সেহরি খেয়ে প্রথম রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

রমজান উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দেশে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

তিনি রমজানে খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিতকরণ ও দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানান।

এদিকে পবিত্র রমজানে খতম তারাবি পড়ার সময় সারাদেশে সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এক দেশের সব মসজিদে খতম তারাবিহ নামাজে প্রথম ছয় দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র শবেকদরে কোরআন খতমের নির্দেশনা দেয়। দেশের সব মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্টদের প্রতি বিষয়টি খেয়াল রাখার অনুরোধ করা হয়।

শুক্রবার রমজান শুরু হওয়ার মধ্য দিয়ে আগামী ১৮ এপ্রিল (২৬ রমজান) মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবেকদর পালিত হবে।

বাবু/মম




  বিষয়:   রমজান  তারাবি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy