টিকটকের রিফ্রেশড কমিউনিটি গাইডলাইন

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

নিরাপত্তার প্রতিশ্রুতি বজায় রাখতে টিকটক তাদের রিফ্রেশড কমিউনিটি গাইডলাইন ঘোষণা করেছে। টিকটকের কমিউনিটি গাইডলাইন হলো, টিকটক কমিউনিটির অংশ

2023-03-23T23:25:32+00:00
2023-03-23T23:25:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টিকটকের রিফ্রেশড কমিউনিটি গাইডলাইন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১১:২৫ পিএম   (ভিজিট : ১৩২)
X

নিরাপত্তার প্রতিশ্রুতি বজায় রাখতে টিকটক তাদের রিফ্রেশড কমিউনিটি গাইডলাইন ঘোষণা করেছে। টিকটকের কমিউনিটি গাইডলাইন হলো, টিকটক কমিউনিটির অংশ হওয়ার মানদণ্ড যা এই প্ল্যাটফর্মের প্রত্যেকের প্রতিটি ক্ষেত্রের জন্য প্রযোজ্য।

টিকটকের নতুন এই কমিউনিটি গাইডলাইনে বেশ কিছু পরিবর্তন লক্ষণীয়। যার মধ্যে রয়েছে- এআই প্রযুক্তি দ্বারা তৈরি বা পরিবর্তিত সিন্থেটিক মিডিয়ার সঙ্গে টিকটক কীভাবে আচরণ করে সে সম্পর্কে প্ল্যাটফর্মটি তাদের নিয়মগুলোকে আপডেট করছে। টিকটক তাদের বিদ্বেষমূলক বক্তৃতা এবং আচরণ সম্পর্কিত নীতিতে ‘ট্রাইব’ নামক একটি নিরাপত্তা ফিচার যুক্ত করছে। নাগরিক এবং নির্বাচনী অখণ্ডতা রক্ষার্থে টিকটক তাদের কাজ সম্পর্কে আরও বিশদ তথ্য প্রদান করবে, যেখানে সরকার, রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের অ্যাকাউন্টগুলোর প্রতি প্ল্যাটফর্মটির দৃষ্টিভঙ্গিও বিবেচিত হবে।

টিকটকের নতুন কমিউনিটি গাইডলাইন বা নির্দেশিকাগুলো আগামী ২১ এপ্রিল থেকে কার্যকর হবে। 

টিকটক তাদের নিয়ম এবং মান সম্পর্কিত সবকিছু একটি জায়গায় নিয়ে এসেছে, যাতে নির্মাতা থেকে গবেষক পর্যন্ত সবার যা প্রয়োজন তা পেতে পারে। যেমন নিয়ম লঙ্ঘন হলে সংজ্ঞা এবং প্ল্যাটফর্মটি কী ধরনের পদক্ষেপ নিতে পারে সেটির ব্যাখ্যা থাকবে। টিকটক তাদের মডারেশন বা নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য চারটি স্তম্ভও স্থাপন করেছে। এগুলো হলো-

১. লঙ্ঘনমূলক কনটেন্ট অপসারণ, ২. বয়সসীমা অনুযায়ী কনটেন্ট যেটি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য, ৩. যে কনটেন্ট বিস্তৃত দর্শকদের জন্য অনুপযুক্ত, সেটি ‘ফর ইউ’ ফিডে রিকমেন্ডের জন্য অযোগ্য করা। ৪. টিকটকের কমিউনিটিকে তাদের অভিজ্ঞতার নিয়ন্ত্রণে রাখার জন্য তথ্য সরঞ্জাম এবং উপায়গুলোকে শক্তিশালী করা।

বাবু/মম




  বিষয়:   টিকটক 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy