আজও বাড়তি দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য

নিবেদিতা বিনতে ওয়াদুদ

অর্থনীতি

পবিত্র মাহে রমজানের প্রথম দিন আজ। তবে রোজা আসলে যেনো পাল্লা দিয়ে বাড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। রমজানের শুরুর

2023-03-24T14:04:46+00:00
2023-03-24T14:04:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজও বাড়তি দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য
নিবেদিতা বিনতে ওয়াদুদ
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ২:০৪ পিএম   (ভিজিট : ২৮০)
X

পবিত্র মাহে রমজানের প্রথম দিন আজ। তবে রোজা আসলে যেনো পাল্লা দিয়ে বাড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। রমজানের শুরুর দিন আজও বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। মুরগি, শসা, বেগুন সবকিছুই বিক্রি হচ্ছে বাড়তি দামে। 

ব্রয়লার মুরগি

ব্রয়লার মুরগি

আজ (২৪ মার্চ) শুক্রবার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য অনুযায়ী প্রথম রমজানে আজও ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৭০ টাকায়। আর দেশী মুরগির  প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫০ টাকা থেকে ৭০০ টাকায়। আকার ভেদে  আজ  রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০  থেকে ৪০০ টাকা কেজি। ইলিশ মাছ আকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে  ৬০০ থেকে ১৩০০ টাকায়।  গরুর মাংসের প্রতি কেজির দাম ৭০০ থেকে ৭৫০ টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১০৫০ টাকা দরে। ফার্মের মুরগির ডিমের দাম প্রতি হালি ৪৪ থেকে ৪৭ টাকা।

শসা

শসা

বাজারে আজ লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকয়। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়।  আজ বাজারে  কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৭০ থেকে ১২০ টাকায়। আলু প্রতি কেজির দাম ১৯ থেকে ২২ টাকা।

মুগ ডাল

মুগ ডাল

বাজারে আজ বড় দানার ১ কেজি ডাল বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়, আর মাঝারি দানার ডালের প্রতি কেজির দাম ১১০ থেকে ১১৫ টাকা। দেশী ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩০ থেকে ১৪০ টাকায়। আর নেপালী ডালের দাম ১৩৫ থেকে ১৫০ টাকা। মানভেদে প্রতি কেজি মুগ ডালের দাম ১১০ থেকে ১৩৫ টাকা। এ্যাংকর ডাল প্রতি কেজির দাম ৬৮ থেকে ৭৫ টাকা। আর ছোলা মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯৫ টাকায়। 

পেঁয়াজ

পেঁয়াজ

বাজারে আজ দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি। আর আমদানি করা পেঁয়াজের প্রতি কেজির দাম ৩৫ থেকে ৪৫ টাকা।। দেশী রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। মানভেদে আমদানি করা প্রতি কেজি রসুনের দাম ১৩০ থেকে ১৬০ টাকা।

খেজুর

খেজুর

বাজারে আজ চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকায়। সাধারণ মানের প্রতি কেজি খেজুরের দাম ১৫০ থেকে ৩৫০ টাকা। যা গতকাল বিক্রি হয়েছে ১৮০ থেকে ৪৫০ টাকায়। 

সয়াবিন তেল

সয়াবিন তেল

বাজারে আজ লুজ সয়াবিন তেলের প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকায়। ১ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ১৮০ থেকে ১৮৫ টাকা। ২ লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৭৫ টাকায়। আর ৫ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৮৭০ থেকে ৮৯০ টাকা। লুজ পাম ওয়েলের দাম প্রতি লিটার ১২৫ থেকে ১৩০ টাকা। 

চাল

চাল

বাজারে আজ সরু চাল (নাজির/ মিনিকেট) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকা করে।  মাঝারি চাল (পাইজাম/ লতা) বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৬০ টাকা দরে। মোটা চাল (স্বর্ণা/ চায়না/ ইরি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫২ টাকায়।

আটা

আটা

আজ বাজারে খোলা আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। আর এক কেজি প্যাকেটের আটার দাম ৬৫ থেকে ৬৮ টাকা। প্রতি কেজি খোলা ময়দার দাম ৬২ থেকে ৬৫ টাকা। আর এক কেজি প্যাকেটের ময়দার দাম ৭৫ থেকে ৭৮ টাকা।

বাবু/ এনবি






  বিষয়:   বাড়তি দাম  নিত্যপণ্য 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy