এক চার্জে ১২০ ঘণ্টা চলবে বোটের ইয়ারবাড

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

ইলেকট্রনিক গ্যাজেটের বাজারে বোট একটি প্রতিষ্ঠিত নাম। একের পর এক স্মার্টওয়াচ, ইয়ারবাড নিয়ে হাজির হচ্ছে সংস্থাটি। এবার নতুন

2023-03-25T01:35:40+00:00
2023-03-27T17:34:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এক চার্জে ১২০ ঘণ্টা চলবে বোটের ইয়ারবাড
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১:৩৫ এএম  আপডেট: ২৭.০৩.২০২৩ ৫:৩৪ পিএম  (ভিজিট : ১৪৯)
X

ইলেকট্রনিক গ্যাজেটের বাজারে বোট একটি প্রতিষ্ঠিত নাম। একের পর এক স্মার্টওয়াচ, ইয়ারবাড নিয়ে হাজির হচ্ছে সংস্থাটি। এবার নতুন একটি ইয়ারবাড লঞ্চ করলো বোট। যার নাম বোট নিরভানা আইওন।

নতুন এই ইয়ারবাডে ১০মিমি ড্রাইভার দেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে ইন-ইয়ার ডিটেকশনের ফিচারও। ব্লুটুথ ৫.২ সাপোর্ট এবং হাইফাই এইচএসপি ৫ চালিত ক্রিস্টাল বায়োনিক সাউন্ড রয়েছে। ব্যবহারকারীরা এই ডিভাইসে ডুয়াল ইকিউ মোড, বোট ব্যালান্সড এবং সিগনেচার সাউন্ডের মতো ফিচারও পাবেন। এই ডিভাইসে একটি বিস্ট মোডও দেওয়া হয়েছে।

এই মোড ৬০ এমএস পর্যন্ত কম লেটেন্সি অফার করে। বোটের নতুন ইয়ারবাডে রয়েছে একটি ৬০০এমএএইচ ব্যাটারি এবং বাডগুলোতে রয়েছে ৭০এমএএইচ ব্যাটারি। ব্যবহারকারীরা চার্জিং কেস সহ মোট ১২০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। পাশাপাশি এই বাডগুলো একক চার্জে ২৪ ঘণ্টা চলতে পারে।

ইয়ারবাডটি পানি এবং ধুলা প্রতিরোধী, এজন্য এতে রয়েছে IPX4 রেট। সাদা এবং কালো-এই দু’টি রঙে পাওয়া যাবে ইয়ারবাডটি। ভারতে ইয়ারবাডটির দাম ধার্য করা হয়েছে ১ হাজার ৯৯৯ টাকা। বাংলাদেশি মুদ্রায় যা ২ হাজার ৫০০ টাকা। গ্রাহকরা এটি সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে পারেন।

সূত্র: ৯১ মোবাইলস

বাবু/এ আর




  বিষয়:   ইয়ারবাড 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy