দাম কমেছে ব্রয়লার ও দেশি মুরগির

নিবেদিতা বিনতে ওয়াদুদ

অর্থনীতি

রোজার দ্বিতীয় দিনে দাম কমলো ব্রয়লার মুরগি ও দেশি মুরগির। গতকাল ২৫০ থেকে ২৭০ টাকা কেজিতে বিক্রি হওয়া

2023-03-25T14:00:57+00:00
2023-03-25T14:12:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাম কমেছে ব্রয়লার ও দেশি মুরগির
নিবেদিতা বিনতে ওয়াদুদ
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ২:০০ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৩ ২:১২ পিএম  (ভিজিট : ২৩৭)
X

রোজার দ্বিতীয় দিনে দাম কমলো ব্রয়লার মুরগি ও দেশি মুরগির। গতকাল ২৫০ থেকে ২৭০ টাকা কেজিতে বিক্রি হওয়া ব্রয়লার মুরগি আজ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায়। আর ৪৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হওয়া দেশী মুরগি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৬০০ টাকায়। তবে আজ দাম বেড়েছে লম্বা বেগুন, ফার্মের মুরগির ডিম ও  আলুর। 

ব্রয়লার মুরগি

ব্রয়লার মুরগি

আজ (২৫ মার্চ) শনিবার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য অনুযায়ী বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায়। যা গতকাল বিক্রি হয়েছে ২৫০ থেকে ২৭০ টাকায়। আর দেশী মুরগির প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫০ টাকা থেকে ৬০০ টাকায়।  যা গতকাল বিক্রি হয়েছে  ৪৫০ থেকে ৭০০ টাকায়। আকার ভেদে আজ  রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০  থেকে ৪৫০ টাকা কেজি। ইলিশ মাছ আকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে  ৬০০ থেকে ১৬০০ টাকায়।  গরুর মাংসের প্রতি কেজির দাম ৭০০ থেকে ৭৫০ টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১১০০ টাকা দরে। ফার্মের মুরগির ডিমের দাম প্রতি হালি ৪৫ থেকে ৫০ টাকা।

লম্বা বেগুন

লম্বা বেগুন

বাজারে আজ লম্বা বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ১০০ টাকায়। যা গতকাল বিক্রি হয়েছে ৬০ থেকে ৮০ টাকায়। বাজারে আজ শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকায়।  আজ বাজারে  কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ১২০ টাকায়। আলু প্রতি কেজির দাম ২০ থেকে ২৫ টাকা।

বাজারে আজ চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১৫ থেকে ১১৮ টাকায়। সাধারণ মানের প্রতি কেজি খেজুরের দাম ১৮০ থেকে ৪৫০ টাকা। যা গতকাল বিক্রি হয়েছে ১৮০ থেকে ৩৫০ টাকায়। 

পেঁয়াজ

পেঁয়াজ

বাজারে আজ দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি। আর আমদানি করা পেঁয়াজের প্রতি কেজির দাম ৩৫ থেকে ৪৫ টাকা।। দেশী রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। মানভেদে আমদানি করা প্রতি কেজি রসুনের দাম ১৩০ থেকে ১৬০ টাকা।

ডাল

ডাল

আজ বড় দানার ১ কেজি ডাল বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়, আর মাঝারি দানার ডালের প্রতি কেজির দাম ১১০ থেকে ১১৫ টাকা। দেশী ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩০ থেকে ১৪০ টাকায়। আর নেপালী ডালের দাম প্রতি কেজির দাম ১৪০ থেকে ১৫৫ টাকা। মানভেদে প্রতি কেজি মুগ ডালের দাম ১১০ থেকে ১৩৫ টাকা। এ্যাংকর ডাল প্রতি কেজির দাম ৬৫ থেকে ৭৫ টাকা। আর ছোলা মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। 

সয়াবিন তেল

সয়াবিন তেল

বাজারে আজ লুজ সয়াবিন তেলের প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকায়। ১ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ১৮০ থেকে ১৮৫ টাকা। ২ লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৭৫ টাকায়। আর ৫ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৮৭০ থেকে ৮৯০ টাকা। লুজ পাম ওয়েলের দাম প্রতি লিটার ১২৫ থেকে ১৩৫ টাকা। 

আটা

আটা

আজ বাজারে খোলা আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকায়। আর এক কেজি প্যাকেটের আটার দাম ৬৫ থেকে ৬৮ টাকা। প্রতি কেজি খোলা ময়দার দাম ৬০ থেকে ৬৫ টাকা। আর এক কেজি প্যাকেটের ময়দার দাম ৭৫ থেকে ৭৮ টাকা।

চাল

চাল

বাজারে আজ সরু চাল (নাজির/ মিনিকেট) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকা করে।  মাঝারি চাল (পাইজাম/ লতা) বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৬ টাকা দরে। মোটা চাল (স্বর্ণা/ চায়না/ ইরি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৫০ টাকায়।

বাবু/ এনবি






  বিষয়:   দাম  ব্রয়লার ও দেশি মুরগি 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy