গণহত্যা দিবসে বায়তুল মোকাররমে দোয়া-মোনাজাত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ মার্চ) বাদজোহর

2023-03-25T18:45:11+00:00
2023-03-25T18:45:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গণহত্যা দিবসে বায়তুল মোকাররমে দোয়া-মোনাজাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৬:৪৫ পিএম   (ভিজিট : ১৬৮)
X


জাতীয় গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মার্চ) বাদজোহর এ আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

এ সময় ২৫ মার্চ ভয়াল কালরাত্রিতে শাহাদতবরণকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহীউদ্দিন কাসেম। মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার, ডা. নাছিম উল গণি খান, মো. আবদুল্লাহ্ আল মাসুদসহ কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

এ ছাড়া জাতীয় গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষে শনিবার ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়েও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   দোয়া  মোনাজাত  বায়তুল মোকাররম 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy