রমজানে কোনো পণ্যের দাম বাড়েনি : টিপু মুনশি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এবারের রমজানে কোনো পণ্যের দাম বাড়েনি। বতর্মানে বেগুন ৫০-৬০ টাকা কেজি, পেঁয়াজ ৪০ টাকা

2023-03-26T19:07:56+00:00
2023-03-26T19:07:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রমজানে কোনো পণ্যের দাম বাড়েনি : টিপু মুনশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ৭:০৭ পিএম   (ভিজিট : ১৩৯)
X

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এবারের রমজানে কোনো পণ্যের দাম বাড়েনি। বতর্মানে বেগুন ৫০-৬০ টাকা কেজি,  পেঁয়াজ ৪০ টাকা কেজি। বাজারে বুটের (ছোলা) দাম আগের থেকে দাম অনেক কম রয়েছে।


রোববার (২৬ মার্চ) দুপুরে ভারত ও ভুটানে পাঁচ দিনের সফর শেষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে ফিরে সাংবাদিকদের তিনি এসব বলেন।


বাণিজ্যমন্ত্রী বলেন, মানুষ বাজারে গিয়ে জিনিসপত্র একবারে কিনে নিচ্ছে। ফলে বাজারে গিয়ে মানুষ ভাবছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। আসলে গতবারের থেকেও এবার সব পণ্যের সাপ্লাই অনেক বেশি রয়েছে। কোনো পণ্য সংকট হওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই।


এ সময় তার সঙ্গে ছিলেন বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান সাঈদ, বুড়িমারী স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর হাসান কবির,পাটগ্রাম থানার ওসি (তদন্ত) মোত্তালিব হোসনে মুসা, বুড়িমারী বিজিবি ক্যাম্পের কমান্ডার একরামুল হক, বুড়িমারী কাস্টমসের আব্দুল্লাহ প্রমুখ।


বাবু/জেএম 






  বিষয়:   টিপু  মুনশি 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy