দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর আভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল

2023-03-26T19:30:06+00:00
2023-03-26T19:30:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ৭:৩০ পিএম   (ভিজিট : ২১৯)
X

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানান।


তিনি বলেন, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, সুনামগঞ্জ, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


এছাড়া চলতি মাসের ২৯, ৩০ ও ৩১ তারিখে দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।


এপ্রিল ও মে মাসে বজ্রসহ ঝড়ের তীব্রতা বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


এদিকে, আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


এ অবস্থায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।


বাবু/জেএম





  বিষয়:   কালবৈশাখী  আভাস 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy