রমজানে প্রথম কার্যদিবসে সূচকের পতন

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

দেশের শেয়ারবাজারে আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সোমবার (২৭ মার্চ) শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের টানা পতনের মধ্য দিয়ে লেনদেন

2023-03-27T16:32:29+00:00
2023-03-27T16:41:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রমজানে প্রথম কার্যদিবসে সূচকের পতন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৪:৩২ পিএম  আপডেট: ২৭.০৩.২০২৩ ৪:৪১ পিএম  (ভিজিট : ১৫৩)
X


দেশের শেয়ারবাজারে আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সোমবার (২৭ মার্চ) শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের টানা পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিলো।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৬ হাজার ২০৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৯ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ২১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ২৮৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ৭২টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৩১৭ কোটি ৬০ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৮৬ কোটি ৯৭ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৩২৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসসিএক্স ২৮ পয়েন্ট কমে ১০ হাজার ৯৮৬ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৪৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত আছে ৩৬টির। দিন শেষে সিএসইতে ৭ কোটি ১৯ লাখ ১৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   সূচক  পুঁজিবাজার 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy