প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৭:৩৮ পিএম (ভিজিট : ১৩৬)

X
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য আট দিনের সফরে মঙ্গলবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন। রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (ফ্লাইট নং বিজি-৫৮৪) ওইদিন বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানান।
সিঙ্গাপুরে আবদুল হামিদের আট দিনের সফরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করার কথা রয়েছে। রাষ্ট্রপতি আগামী ৫ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
বাবু/জেএম