চাকরি স্থায়ী: কারিগরির ৫৫ শিক্ষক-কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কারিগরি শিক্ষার ৫৫ জন শিক্ষক-কর্মকর্তার চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। তাদের মধ্যে চার জন কারিগরি ক্যাডারভুক্ত শিক্ষক ও অন্যরা

2023-03-27T19:47:50+00:00
2023-03-27T19:47:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাকরি স্থায়ী: কারিগরির ৫৫ শিক্ষক-কর্মকর্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৭:৪৭ পিএম   (ভিজিট : ১৫১)
X

কারিগরি শিক্ষার ৫৫ জন শিক্ষক-কর্মকর্তার চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। তাদের মধ্যে চার জন কারিগরি ক্যাডারভুক্ত শিক্ষক ও অন্যরা ননক্যাডার শিক্ষক-কর্মকর্তা।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৭ এর উপবিধি ১ ও ২ অনুযায়ী কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটে কর্মরত বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারভুক্ত চার জন শিক্ষক/কর্মকর্তার চাকরি স্থায়ী করা হয়েছে।

আরেক বিজ্ঞপ্তিতে ৪৮ জন নন ক্যাডার পদের ৪৯ জন শিক্ষক/কর্মকর্তা ও ইনস্ট্রাক্টরের চাকরি স্থায়ী করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, সারাদেশে কারিগরি স্কুল-কলেজে বিপুল পরিমাণে শিক্ষক ও ইনস্ট্রাক্টরের পদ খালি রয়েছে। এসব পদের প্রায় ৬০ শতাংশ খালি রয়েছে। গুরুত্বপূর্ণ এসব পদ শূন্য রেখেই কোনোমতে দায়সারা ক্লাস-পরীক্ষার মাধ্যমে কারিগরি শিক্ষার্থীদের সিলেবাস শেষ করানো হচ্ছে। অনেক ডিপ্লোমা কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস ছাড়াই কোর্স শেষ করানো হচ্ছে। সে কারণে দিন দিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ডিগ্রির মান কমে যাচ্ছে।

বাবু/জেএম




  বিষয়:   চাকরি  স্থায়ী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy