জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে : রওশন

বুলেটিন ডেস্ক

রাজনীতি

সাংবিধানিক ধারা মেনে হবে আগামী ভোট হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী

2023-03-28T00:34:15+00:00
2023-03-28T00:34:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে : রওশন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১২:৩৪ এএম   (ভিজিট : ১৪৯)
X

সাংবিধানিক ধারা মেনে হবে আগামী ভোট হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, নির্বাচনমুখী দল হিসেবে তাতে অংশ নেবে জাপা।

সোমবার (২৭ মার্চ) গুলশানের একটি কমিউনিটি সেন্টারে এক ইফতারের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, জাপায় কোনো বিভেদ নেই। এরশাদের রেখে যাওয়া নির্দেশনা যারা মানবেন না, তারা দলের ও নিজের ক্ষতি ডেকে আনবেন। এ ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হলে দলের সংস্কার করতে দ্রুত কাউন্সিল করতে হবে। 

লিখিত বক্তব্যে রওশন এরশাদ বলেন, প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। কিন্তু অসাধু ব্যবসায়ীরা পবিত্র রমজানে সব নিত্য পণ্যের দাম বাড়িয়ে মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে। এতে উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতা ম্লান হয়ে পড়েছে।

জাপার বর্তমান নেতাদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি ও কারী হাবিবুল্লাহ বেলালী ছিলেন রওশনের ইফতারে। বক্তৃতা করেন রওশনপুত্র রাহগির আল মাহি এরশাদ সাদ।

বাবু/মম




  বিষয়:   জাতীয় পার্টি  নির্বাচন  রওশন 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy