সরকারকে হঠাতে হলে একটি গণঅভ্যুত্থান প্রয়োজন:মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশে খুব শিগগিরই গণঅভ্যুত্থান হবে এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।

2023-03-28T14:45:26+00:00
2023-03-28T14:45:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকারকে হঠাতে হলে একটি গণঅভ্যুত্থান প্রয়োজন:মোশাররফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ২:৪৫ পিএম   (ভিজিট : ১৬১)
X

বাংলাদেশে খুব শিগগিরই গণঅভ্যুত্থান হবে এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকারকে হঠাতে হলে একটি গণঅভ্যুত্থান প্রয়োজন আছে  গণঅভ্যুত্থান তখনই সফল হয় যখন সমস্ত পেশাজীবী সংগঠন এবং জনগণ ঐক্যবদ্ধ হয়। ইনশাল্লাহ এই গণঅভ্যুত্থান অতি দ্রুত বাংলাদেশ হবে। এই গণঅভ্যুত্থানে সকলে যার যার অবস্থান থেকে অবদান রাখবেন।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লা‌বের আব্দুস সালাম হ‌লে ডক্টরস অ্যাসো‌সি‌য়েশন অব বাংলা‌দেশ (ড্যাব) এর উ‌দ্যো‌গে স্বাধীনতার ৫২ বছর ও বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা শীর্ষক আ‌লোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

খন্দকার মোশাররফ বলেন, এই সরকার দেশের কোন কিছুই মেরামত করতে পারবে না। গণতন্ত্র যারা হত্যা করেছে তারা গণতন্ত্র ফিরিয়ে দিতে পারে না। অর্থনীতিকে যারা হত্যা করেছে তারা কখনো অর্থনীতি মেরামত করতে পারবে না। যারা স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে তারা কখনোই নতুনভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে সাজাতে পারবে না। অতএব তাদেরকে যত দ্রুত বিদায় করা যায় তত দ্রুত জাতি এবং দেশের কল্যাণ হবে।   

আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি অধ্যাপক ডা. হারুন আল র‌শিদের সভাপ‌তি‌ত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএন‌পি চেয়ারপার্স‌নের উপ‌দেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা সাংবা‌দিক ইউনিয়নের সভাপ‌তি কা‌দের গ‌নি চৌধুরী, ড্যাবের মহাসচিব ডা. মো আব্দুস সালাম প্রমুখ।

বাবু/এ আর




  বিষয়:   গণঅভ্যুত্থান  মোশাররফ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy