ফ্রিজে রাখা আলু হতে পারে মারাত্মক রোগের কারণ

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

আলু ছাড়া বাঙালির রান্না পরিপূর্ণ হয় না। ছোট মাছ কিংবা বড়, মাংস অথবা বিরিয়ানি সব পদে আলু অপরিহার্য।

2023-03-29T00:29:33+00:00
2023-03-29T00:29:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফ্রিজে রাখা আলু হতে পারে মারাত্মক রোগের কারণ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১২:২৯ এএম   (ভিজিট : ২৪৯)
X

আলু ছাড়া বাঙালির রান্না পরিপূর্ণ হয় না। ছোট মাছ কিংবা বড়, মাংস অথবা বিরিয়ানি সব পদে আলু অপরিহার্য। অনেকে ভালো থাকবে মনে করে আলু ফ্রিজে তুলে রাখেন। এটি মারাত্মক একটি ভুল। কাজটি যারা করেন তারা অজান্তেই স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়তে পারেন। 

আলু নিত্যপ্রয়োজনীয় সবজি হওয়ায় অনেকেই সপ্তাহ কিংবা মাসখানেকের জন্য বেশি করে কিনে রাখেন। অনেকে আবার আলু সতেজ রাখতে ফ্রিজে রেখে দেন। এতে দীর্ঘদিন আলু সংরক্ষণ করা গেলেও সেই আলু আপনার শরীরে মারাত্মক কোনো রোগের কারণ হতে পারে। সাম্প্রতিক একটি গবেষণা বলছে, ফ্রিজে সংরক্ষণ করা আলু খেলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি।
গবেষকরা জানাচ্ছেন, অন্যান্য সবজি ফ্রিজে রাখলে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু আলুর ক্ষেত্রে বিষয়টি আলাদা। অনেক দিন ধরে আলু ফ্রিজে থাকলে তাতে অতিরিক্ত শর্করা তৈরি হয়। ফলে ফ্রিজ থেকে বের করে রান্না করার সময় সেই শর্করা ক্যানসার সৃষ্টিকারী অ্যাক্রিলামাইডে পরিণত হয়।

আলু ফ্রিজে থাকাকালীন স্টার্চ চিনিতে রূপান্তরিত হয়। কিন্তু তাপের সংস্পর্শে এই শর্করা ক্ষতিকারক অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। এই অ্যাসিড অ্যাসপারাজিনের সঙ্গে মিলিত হয়ে রাসায়নিক অ্যাক্রিলামাইড তৈরি করে।

আলু ছাড়াও রুটি এবং টমেটোর মতো সবজি ফ্রিজে রাখা উচিত নয়। এমনকি পেঁয়াজ, শসা, রসুনও ফ্রিজে সংরক্ষণ করতে নিষেধ করেছেন গবেষকরা।

বাবু/মম




  বিষয়:   ফ্রিজ  আলু  মারাত্মক 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy