ডিএমপির পরিদর্শক পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।মঙ্গলবার (২৮ মার্চ) ডিএমপি কমিশনার খন্দকার

2023-03-29T12:20:31+00:00
2023-03-29T12:20:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিএমপির পরিদর্শক পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১২:২০ পিএম   (ভিজিট : ১৩৯)
X


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা পৃথক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন ডিএমপির শহর ও যানবাহন (লাইনওআর) পুলিশ পরিদর্শক রনী কুমার সাহাকে ট্রাফিক রমনায়, এস এম আলমগীর হোসেনকে ট্রাফিক ওয়ারীতে, সুজিৎ বিশ্বাসকে ডিএমপির ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ও ডিএমপির শহর ও যানবাহন (ট্রাফিক ওয়ারী) পুলিশ পরিদর্শক বিপ্লব ভৌমিককে ট্রাফিক তেজগাঁওয়ে বদলি করা হয়েছে।

অন্যদিকে একই দিন পৃথক আদেশে ডিএমপির লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক শিকদার মো. শামীম হোসেনকে ডিবি লালবাগে এবং একই বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. বোরহান উদ্দিনকে ডিএমপির লজিস্টিক বিভাগে বদলি করা হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   পদমর্যাদা  ডিএমপি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy