প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ২:২৬ পিএম (ভিজিট : ১৮৪)

X
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কেউ যদি কারো বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়, থানায় মামলা করে পুলিশ তখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়। আমি যতটুকু জানতে পেরেছি প্রথম আলোর ওই সাংবাদিকের (সাংবাদিক শামসুজ্জামান) বিরুদ্ধে থানার অভিযোগ ছিলো। তারই অংশ হিসেবে সিআইডি তাকে আটক করে নিয়ে গেছে।
বুধবার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এ কথা বলেন।
প্রথম আলোর সাংবাদিককে রাতের আধারে সিআইডি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। কিন্তু কোনো সংস্থা তা স্বীকার করছে না। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? কারণ দেশে তো আইন আছে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলে। কেউ যদি সংক্ষুব্ধ হয়, মামলা করে বিচার চায়, থানায় গিয়ে মামলা করে তাহলে সেই অনুযায়ী কিন্তু পুলিশকে ব্যবস্থা নিতেই হবে৷ আমি যতটুকু জানি তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে, সেই মামলায় তাকে আটক করা হয়েছে। তবে সিআইডি না অন্য কেউ করেছে তা এখনো নিশ্চিত না।
-বাবু/এ.এস