সয়াবিনের দর নিম্নমুখী

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দর নিম্নমুখী হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দাম কমেছে। হঠাৎ

2023-03-30T14:43:34+00:00
2023-03-30T14:43:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সয়াবিনের দর নিম্নমুখী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ২:৪৩ পিএম   (ভিজিট : ১৩৬)
X


আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দর নিম্নমুখী হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দাম কমেছে। হঠাৎ এ নিম্নমুখিতা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, সিবিওটিতে আগামী মে মাসের সয়াবিনের সরবরাহ মূল্য পড়েছে হাফ সেন্ট। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ১৪ ডলার ৭৬ সেন্টে।

বিশ্লেষকরা বলছেন, আর্জেন্টিনায় তীব্র খরায় চলতি মৌসুমে সয়াবিন উৎপাদন ব্যাপক ব্যাহত হয়েছে। এতে ২৫ মিলিয়ন টন তেলবীজটি ঘরে তুলতে পারবে দেশটি। ফলে ১০ মিলিয়ন টন আমদানি করতে হবে তাদের। ২০২২ সালের চেয়ে যা অর্ধেকেরও বেশি। স্বাভাবিকভাবেই সেখান থেকে রপ্তানি কমবে।

তবে বিশ্বের শীর্ষ রপ্তানিকারক ব্রাজিলে রেকর্ড পরিমাণ সয়াবিন উৎপন্ন হয়েছে। বিশ্ববাজারে সরবরাহও বাড়িয়েছে দেশটি। ফলে তেলবীজটির দরপতন ঘটেছে।

-বাবু/এ.এস





  বিষয়:   সয়াবিন  নিম্নমুখী 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy