রমজানে ঊর্ধ্বমুখী মাছের বাজার

জাহিদ হাসান মাহা

অর্থনীতি

ক্রমশ বেড়েই চলেছে মাছ, মাংস, ডিম, সবজিসহ নিত্যপণ্যের দাম। ফলে বেশ অস্বস্তিতে রয়েছেন সাধারণ ক্রেতারা। চলতি রমজান শুরুর

2023-03-30T14:50:03+00:00
2023-03-30T14:58:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রমজানে ঊর্ধ্বমুখী মাছের বাজার
জাহিদ হাসান মাহা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ২:৫০ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৩ ২:৫৮ পিএম  (ভিজিট : ২৪১)
X

ক্রমশ বেড়েই চলেছে মাছ, মাংস, ডিম, সবজিসহ নিত্যপণ্যের দাম। ফলে বেশ অস্বস্তিতে রয়েছেন সাধারণ ক্রেতারা। চলতি রমজান শুরুর আগেই লেবুর দাম বেড়েছিল লাফিয়ে লাফিয়ে। শেষ দফায় প্রথম রোজায় লেবুর হালি ৮০ টাকা পর্যন্ত ওঠে। ছোট ও মাঝারি আকারের প্রতি হালি লেবুর দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা। তবে মাত্র চারদিনের ব্যবধানে এই দামে মিলছে এক ডজন লেবু। আর প্রতি হালি লেবু পাওয়া যাচ্ছে ২০ টাকায়।

আজ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ছোট ও মাঝারি আকারের প্রতি ডজন লেবু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। প্রতি হালি বিক্রি হচ্ছে ২০ টাকায়। এছাড়া বড় আকারের লেবুর হালি ২৫-৩০ টাকায় নেমেছে।
মুরগি

মুরগি


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তররের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান জানান দেশব্যাপী অভিযান ও তৎপরতার কারণে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০০ টাকা কমেছে বলে দাবি করেছেন তিনি । রোজার ৭ম দিনে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০-২১০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। অপরদিকে বাজারে এখনো সোনালি বা কক মুরগি বিক্রির ক্ষেত্রে অস্থিরতা রয়েছে। খুচরা পর্যায়ে একই মুরগি কারও কাছে ২৮০ কারো কাছে ৩২০ এবং কোথাও ৩৩০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে। এই বিষয়ে ব্যবসায়ীরা মুরগির ছোট, মাঝারি এবং বড় সাইজের কথা উল্লেখ করেছেন।

রোযার প্রথম দিন থেকে বেড়েই চলছে মাছের বাজার, আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য অনুযায়ী বাজারে আকার ভেদে আজ রুই মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০০ থেকে ৫০০ টাকা। ইলিশ মাছ আকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে  ৭০০ থেকে ১১০০ টাকা। পাবদা মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০-৪৫০ টাকা। তেলাপিয়া মাছ ২০০-২৪০ টাকা। শোল মাছ আকারভেদে ৬০০-১২০০ টাকা। চিংড়ি মাছ ৫০০-৭০০ টাকা। পোয়া মাছ ৪০০-৬০০ টাকা। কই মাছ ২৫০-৩০০ টাকা।
মাছ

মাছ


অপরদিকে আজ বাজারে গরুর মাংস আগের দামেই কেনাবেচা হচ্ছে। প্রতি কেজি গরুর মাংসের দাম ৭২০ থেকে ৭৫০ টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১০০ টাকা দরে। ফার্মের মুরগির ডিমের দাম প্রতি হালি ৪০ থেকে ৪২ টাকা। হাসের ডিম ৭০-৮০ টাকা।

রমজানের শুরু থেকেই চড়া সবজির দাম। এরমধ্যে রোজার প্রথমদিনে বেগুন, লেবু, শসার মতো ইফতারে প্রয়োজনীয় পদগুলোর দাম অস্বাভাবিক বেড়েছিল। গত পাঁচ দিনের ব্যবধানে এগুলোর দাম কিছুটা কমলেও বাজারে অন্যান্য প্রায় সব সবজির দাম ঊর্ধ্বমুখী। বাজারে আজ লম্বা বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায়। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৭০ টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। আলু প্রতি কেজির দাম ২২ থেকে ২৫ টাকা। টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫-৬০ টাকা। লাউ প্রকি পিস বিক্রি হচ্ছে ৫০-৮০ টাকা। এখন সজিনা, বরবটি ও কচুর লতি বিক্রি হচ্ছে ৭০-১২০ টাকা । পটোল, ভেন্ডি, ঝিঙা, চিচিঙ্গা, বেগুন, শসার দাম ৬০-৮০ টাকা। 
সবজি

সবজি


বাজারে আজ চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০ থেকে ১১৮ টাকা। সাধারণ মানের প্রতি কেজি খেজুরের দাম ১৫০ থেকে ৪৫০ টাকা। দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি। আর আমদানি করা পেঁয়াজের প্রতি কেজির দাম ৩৫ থেকে ৪৫ টাকা।। দেশী রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকায়। মানভেদে আমদানি করা প্রতি কেজি রসুনের দাম ১৩০ থেকে ১৫০ টাকা। শুকনা মরিচ ৪০০-৪৪০ টাকা।
ডাল

ডাল


আজ বড় দানার ১ কেজি ডাল বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা। আর মাঝারি দানার ডালের প্রতি কেজির দাম ১১০ থেকে ১১৫ টাকা। দেশী ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩০ থেকে ১৪০ টাকা। আর নেপালী ডালের দাম প্রতি কেজির দাম ১৪০ থেকে ১৫৫ টাকা। মানভেদে প্রতি কেজি মুগ ডালের দাম ১১০ থেকে ১৩৫ টাকা। এ্যাংকর ডাল প্রতি কেজির দাম ৬৫ থেকে ৭৫ টাকা। আর ছোলা মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা।

বাজারে আজ লুজ সয়াবিন তেলের প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭৫ টাকা। ১ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ১৮০ থেকে ১৮৫ টাকা। ২ লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৭৫ টাকা। আর ৫ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৮৭০ থেকে ৮৯০ টাকা। লুজ পাম ওয়েলের দাম প্রতি লিটার ১২৫ থেকে ১৩৫ টাকা।
মশলা

মশলা


আজ বাজারে আদা (দেশী) প্রতি কেজি বিক্রি হচ্ছে১৮০-১৫০ টাকা। হলুদ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯০-২২০ টাকা। জিরা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০-৬৬০ টাকা। দারুচিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৩০-৫২০। এলাচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০০-২৫০০ টাকা। ধনে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০-১৭০। তেজপাতা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০-১৮০ টাকা।

আজ বাজারে খোলা আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকায়। আর এক কেজি প্যাকেটের আটার দাম ৬৫ থেকে ৬৮ টাকা। প্রতি কেজি খোলা ময়দার দাম ৫৮ থেকে ৬৫ টাকা। আর এক কেজি প্যাকেটের ময়দার দাম ৭৫ থেকে ৭৮ টাকা।
চাল

চাল


বাজারে আজ সরু চাল (নাজির/ মিনিকেট) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা করে।  মাঝারি চাল (পাইজাম/ লতা) বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা দরে। মোটা চাল (স্বর্ণা/ চায়না/ ইরি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৫০ টাকায়।

বাবু/জেএম




  বিষয়:   ঊর্ধ্বমুখী  মাছের  বাজার 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy