অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ বন্ধের দাবি জাতিসংঘের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়ে অবিলম্বে এ আইনের প্রয়োগ বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের

2023-03-31T22:23:35+00:00
2023-03-31T22:23:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ বন্ধের দাবি জাতিসংঘের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১০:২৩ পিএম   (ভিজিট : ১৮১)
X

বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়ে অবিলম্বে এ আইনের প্রয়োগ বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। আজ শুক্রবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে ভলকার টুর্ক বলেন, আমি উদ্বিগ্ন যে বাংলাদেশজুড়ে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও ভয় দেখাতে এবং অনলাইনে সমালোচনামূলক কণ্ঠস্বরকে স্তব্ধ করতে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, আমি কর্তৃপক্ষকে আবারও ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহারে অবিলম্বে স্থগিতাদেশ আরোপ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে এই আইনের বিধানগুলোকে ব্যাপকভাবে সংস্কারের আহ্বান জানাচ্ছি।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০১৮ সালের ১ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর থেকে এই আইনে দুই হাজারের বেশি মামলা হয়েছে। সর্বশেষ ২৯ মার্চ প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান এবং এর সম্পাদক মতিউর রহমান ও একজন আলোকচিত্রী সাংবাদিককে আসামি করে করা দুটি মামলার কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। 

বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনের যেসব মামলা রয়েছে সেগুলো পর্যালোচনার জন্য একটি স্বাধীন বিচারিক প্যানেল গঠনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। তার ভাষ্যমতে, এই পর্যালোচনা করা হবে যেন অভিযুক্ত ব্যক্তিরা মুক্তি পান।

বাবু/মম




  বিষয়:   ডিজিটাল  আইন  জাতিসংঘ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy