সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে কানাডা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কানাডার হাউজ অব কমন্স বৃহস্পতিবার (৩০ মার্চ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অ্যাক্ট (বিল-২১৪) পাস করেছে। এই বিল পাসের মাধ্যমে

2023-04-01T00:36:03+00:00
2023-04-01T00:36:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে কানাডা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১২:৩৬ এএম   (ভিজিট : ১৪৬)
X

কানাডার হাউজ অব কমন্স বৃহস্পতিবার (৩০ মার্চ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অ্যাক্ট (বিল-২১৪) পাস করেছে। এই বিল পাসের মাধ্যমে কানাডা এখন থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে। এটা বাংলাদেশি-কানাডিয়ানদের জন্য এবং সারা বিশ্বের মাতৃভাষাপ্রেমীদের জন্য ঐতিহাসিক মুহূর্ত।

শুক্রবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান বিলটির ওপর আলোচনা ও পাসের সময় কানাডিয়ান পার্লামেন্টে উপস্থিত ছিলেন।

বিলটি পাস হওয়া ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যের প্রতি কানাডার অঙ্গীকারের প্রমাণ। এই বিলটি স্মরণ করিয়ে দেয় যে, ভাষা হলো মানুষের পরিচিতি ও সাংস্কৃতিক উত্তরাধিকারের অপরিহার্য উপাদান। ভাষার বৈচিত্র্যকে সম্মান করা, রক্ষা করা, প্রবর্ধন করা আমাদের সবার দায়িত্ব।

বাবু/মম





  বিষয়:   মাতৃভাষা দিবস  কানাডা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy