সারাদেশে আজ বিএনপির গণঅবস্থান, থাকছে না গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গ্যাস-বিদ্যুৎ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে আজ সারা দেশে জেলা ও মহানগরে অবস্থান

2023-04-01T09:31:51+00:00
2023-04-01T09:41:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারাদেশে আজ বিএনপির গণঅবস্থান, থাকছে না গণতন্ত্র মঞ্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৯:৩১ এএম  আপডেট: ০১.০৪.২০২৩ ৯:৪১ এএম  (ভিজিট : ১৮১)
X

গ্যাস-বিদ্যুৎ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে আজ সারা দেশে জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি করবে বিএনপি। আর রাজধানীতে যুগপৎ আন্দোলন অংশ হিসেবে বিরোধী জোটগুলো এই কর্মসূচি পালন করবে। 

তবে গত ডিসেম্বর থেকে বিএনপির সঙ্গে যুগপৎভাবে আন্দোলন করে আসা গণতন্ত্র মঞ্চ জোটগতভাবে আজকের এই কর্মসূচি পালন করছে না।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আজ (শনিবার) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়,  যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় ১২ দলীয় জোটের ব্যানারে বিজয় নগর পানির ট্যাংকের সামনে এই কর্মসূচি পালন করা হবে। এছাড়া লেবার পার্টি জাতীয় প্রেসক্লাবে সামনে ১১টা থেকে ১২ টা পর্যন্ত, সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি পল্টন মোড়ে সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত, গণ অধিকার পরিষদ বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে, এলডিপি কাওরানবাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে বিকেল ৩টা থেকে এবং গণফোরাম মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে বিকেল ৪ থেকে ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবে।

গণতন্ত্রের মঞ্চ সূত্রে জানা গেছে, রমজানের মধ্যে যুগপৎ আন্দোলনের এই কর্মসূচি ঘোষণা দেওয়ার আগে বিএনপির পক্ষে থেকে তাদের জানানো হয়নি। এমনকি কর্মসূচি ঘোষণার আগে গণতন্ত্র মঞ্চের সঙ্গে কোনো আলোচনা করেনি বিএনপি। এই কারণে আজকের কর্মসূচি জোটগতভাবে পালন করবে না গণতন্ত্র মঞ্চ। 

বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের দূরত্ব মেটানোর জন্য রোববার বৈঠকে ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ প্রসঙ্গে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা পোস্টকে বলেন, মঞ্চের পক্ষে থেকে আজ কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। আমরা আগামী ৩ তারিখ কর্মসূচি পালন করব।

বাবু/পিকু




  বিষয়:   বিএনপি  কর্মসূচি  গণতন্ত্র মঞ্চ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy