৩ উপকরণে ঘরেই তৈরি করুন টকদই

বুলেটিন নিউজ ডেস্ক

লাইফস্টাইল

টকদই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বিশেষ করে পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে টকদই। এতে থাকে ভালো ব্যাকটেরিয়া,

2023-04-01T09:38:17+00:00
2023-04-01T09:38:17+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
৩ উপকরণে ঘরেই তৈরি করুন টকদই
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৯:৩৮ এএম   (ভিজিট : ১২৯)
X

টকদই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বিশেষ করে পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে টকদই। এতে থাকে ভালো ব্যাকটেরিয়া, যা অন্ত্রের খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করে পেট পরিষ্কার রাখে। পেটকে সুস্থ রাথতে সাহায্য করে।

এছাড়া গরমে নিয়মিত টকদই খেলে শরীরও থাকে ঠান্ডা। এছাড়া ওজন কমানো থেকে শুরু করে একাধিক স্বাস্থ্য উপকারিতা আছে টকদইয়ে। এখন যেহেতু রমজান মাস চলছে, এ সময় সারাদিন রোজা থাকার পর ইফতারে টকদই রাখার চেষ্টা করুন।

তাহলে দেখবেন শরীরও ভালো থাকবে, আবার ঠান্ডা ঠান্ডা টকদই প্রশান্তিও জোগাবে। প্রয়োজনে ঘরেও খুব সহজে তৈরি করতে পারেন টকদই। রইলো সহজ রেসিপি-

উপকরণ

১. লেবুর রস ১ কাপ
২. গুঁড়া দুধ ১ কাপ ও
৩. মধু ১ টেবিল চামচ

একটি বাটিতে গুঁড় দুধ নিয়ে সামান্য পানি মিশিয়ে নিন। সময় নিয়ে ভালো করে মিক্স করতে হবে। এবার এতে সামান্য মধু মিশিয়ে দিন। আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। সময় নিয়ে মিক্স করবেন যাতে দুধ গুঁড়া না থাকে বা দলা বেঁধে না থাকে।

মধু ব্যবহার করলে টকের সঙ্গে সামান্য মিষ্টি ভাব আসবে। আপনি চাইলে মধু ছাড়াও তৈরি করতে পারেন।

একটি পাত্রে এক কাপ পরিমাণ লেবুর রস করে নিন। এই লেবুর রসে দুধ ও মধুর মিশ্রণ মিশিয়ে নিন। খুব ভালোভাবে মেশাতে হবে।

এবার ঢাকনা দিয়ে ঢেকে ৪ ঘণ্টার জন্য রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। পাত্রটি নাড়াচাড়া করা যাবে না। ৪ ঘণ্টা পরে দেখবেন দই প্রায় জমে গেছে। এবার ফ্রিজে রেখে দিন, এতে আরও ভালো জমবে। ব্যাস তৈরি হয়ে গেলো মজার টকদই।

বাবু/এ আর 




  বিষয়:   ৩ উপকরণ  টকদই 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy