চ্যাটজিপিটি নিষিদ্ধ করল ইতালি

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা ও চ্যাটবট চ্যাটজিপিটিকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে ইতালির সরকার। পশ্চিমা দেশ হিসেবে সর্বপ্রথম ইতালি চ্যাটজিপিটি বন্ধ

2023-04-01T12:36:16+00:00
2023-04-01T12:36:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চ্যাটজিপিটি নিষিদ্ধ করল ইতালি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১২:৩৬ পিএম   (ভিজিট : ১৭৮)
X


কৃত্রিম বুদ্ধিমত্তা ও চ্যাটবট চ্যাটজিপিটিকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে ইতালির সরকার। পশ্চিমা দেশ হিসেবে সর্বপ্রথম ইতালি চ্যাটজিপিটি বন্ধ করার সিদ্ধান্ত নিল। মূলত ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। খবর বিবিসি।

ইতালির ডেটা সুরক্ষা সম্পর্কিত পর্যবেক্ষণকারী সংস্থা গত ২০ মার্চ চ্যাটজিপিটি সম্পর্কে একটি প্রতিবেদন জমা দিয়েছিল কর্তৃপক্ষ বরাবর। সেই প্রতিবেদন আমলে নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ‘কার্যক্রম ও অ্যালগরিদম সচল রাখতে ব্যাপকভাবে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে চ্যাটজিটিটি, যার কোনো আইনগত ভিত্তি নেই।’

কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবট শিশুদের প্রতি ‘সংবেদনশীল’ নয়। কারণ চ্যাটবটটি ব্যবহারকারীদের বয়স যাচাই করতে সক্ষম নয়, তাই অনেক সময় শিশু ও অপ্রাপ্তবয়স্কদের বিভিন্ন প্রশ্নের এমন উত্তর এটি প্রদান করে- যা তাদের বয়স ও মানসিক পরিপক্কতার হিসেবে রীতিমতো অস্বস্তিকর।’

২০২২ সালের নভেম্বরে ওপেন এআই নামের একটি মার্কিন স্টার্টআপ কেম্পানি চ্যাটজিপিটিকে প্রথম বাজারে আনে। তবে এই চ্যাটবট মূলত প্রস্তুত করেছে বিশ্বের অন্যতম বৃহৎ সফটওয়্যার প্রস্তুতকারী কোম্পানি মাইক্রোসফট।

-বাবু/এ.এস





  বিষয়:   চ্যাটজিপিটি  ইতালি 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy