সন্ত্রাসের পথে হাঁটছে বিএনপি : কামরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

৭১’এর দোসর বিএনপি আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার

2023-04-01T19:09:59+00:00
2023-04-01T20:46:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সন্ত্রাসের পথে হাঁটছে বিএনপি : কামরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৭:০৯ পিএম  আপডেট: ০১.০৪.২০২৩ ৮:৪৬ পিএম  (ভিজিট : ১১৭)
X

৭১’এর দোসর বিএনপি আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।


শনিবার (১ এপ্রিল) রাজধানীর কামরাঙ্গীরচরের ৩১ শয্যা হাসপাতাল মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যসামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।


কামরুল ইসলাম বলেন, যখন বিশ্বে বাংলাদেশ একটা সম্মানজনক অবস্থান পৌঁছে গেছে তখন ৭১’এর দোসর বিএনপি আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু করেছে। হত্যা ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপি নামক দলটির জন্ম। এখনো তারা সেই সন্ত্রাসের পথেই হাঁটছে। মিথ্যাচার ও বাক-সন্ত্রাস করছে। দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্রের জবাব দিতে হবে যুবলীগকেই।


তিনি বলেন, রোজার মাসে মানুষকে কষ্ট দেওয়ার জন্যই বিএনপি অকারণে আন্দোলন করছে। আর আওয়ামী লীগের কাজ হচ্ছে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করা। তাদের ভালো-মন্দ দেখা। তাই আজ যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রোজাদারদের মধ্যে খাদ্যসামগ্রী উপহার বিতরণ করা হচ্ছে।


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে চলেছে। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকসহ সব সূচকে অভূতপূর্বক উন্নয়ন সাধিত হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশকে আজ সম্মানের সঙ্গে দেখা হয়। এটা সম্ভব হয়েছে শুধু শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে।


যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আমিনুল ইসলাম। সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।


বাবু/জেএম 






  বিষয়:   বিএনপি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy