এলপিজির দাম কমল ২৪৪ টাকা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ভোক্তাপর্যায়ে এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৪২২ টাকা থেকে কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে

2023-04-02T13:07:17+00:00
2023-04-02T13:07:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এলপিজির দাম কমল ২৪৪ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ১:০৭ পিএম   (ভিজিট : ২১৯)
X


ভোক্তাপর্যায়ে এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৪২২ টাকা থেকে কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে দাম কমেছে ২৪৪ টাকা।

রোববার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন। যা আজ থেকে কার্যকর হবে।

এর আগে মার্চ মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৯৮ টাকা থেকে ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৮ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৪ টাকা ৯৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসক ব্যতীত মূল্য প্রতি লিটার ৫১ টাকা ৭৬ পয়সা ও মূসকসহ মূল্য প্রতি লিটার ৫৪ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তার আগে ফেব্রুয়ারি মাসে এলপিজি ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ২৩২ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

-বাবু/এ.এস





  বিষয়:   এলপিজি  ভোক্তাপর্যায় 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy