ইফতারে চিকেন নাগেট

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

ইফতারে বাড়তি স্বাদ যোগ করতে তৈরি করতে পারেন মজার স্বাদের চিকেন নাগেট। এটি তৈরি করাও বেশ সহজ। ইফতারে

2023-04-02T19:00:16+00:00
2023-04-02T19:00:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইফতারে চিকেন নাগেট
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ৭:০০ পিএম   (ভিজিট : ১৩৫)
X

ইফতারে বাড়তি স্বাদ যোগ করতে তৈরি করতে পারেন মজার স্বাদের চিকেন নাগেট। এটি তৈরি করাও বেশ সহজ। ইফতারে খুব সহজে তৈরি করুন চিকেন নাগেট।

রেসিপি- 

>>উপকরণ

মুরগির মাংসের কিমা-এক কাপ
পেঁয়াজ কুচি – এক টেবিল চামচ
ডিম-১টি 
দুধ-আধা কাপ
মরিচ গুঁড়া আধা চা চামচ
পাউরুটির স্লাইস- ৪ টুকরো
ব্রেডক্রাম্ব- ১কাপ
পানি- ১২ কাপ
রসুন বাটা- ১চা চামচ
লবণ- ১চা চামচ
গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ
তেল- ভাজার জন্য।

>>পদ্ধতি

মুরগির মাংসের কিমা, পাউরুটির স্লাইস, রসুন, গোলমরিচ গুঁড়া, লবণ ও পেঁয়াজ একসঙ্গে নিয়ে একটি ফুড প্রসেসরে মিক্স করে নিন। এই মিশ্রণটি একটি বাটিতে নিন এবং ১ টেবিল চামচ করে মিশ্রণ নিয়ে নাগেটের আকৃতি দিন।  

আরেকটি পাত্রে ডিম ফেটিয়ে নিন এবং দুধ, সামান্য লবণ ও মরিচের গুঁড়া মেশান। এবার অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্ব নিন। এবার পছন্দমতো নাগেট তৈরি করে ডিম এবং ব্রেডক্রাম্ব মেখে নিন। সোনালি করে ডুবু তেলে ভেজে নিন।  

পছন্দের সস ও সালাদ দিয়ে ইফতারে পরিবেশন করুন মজাদার চিকেন নাগেট।

-বাবু/এ.এস






Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy