হজের খরচ বাড়ার কারণ জানালেন ধর্ম প্রতিমন্ত্রী

বুলেটিন ডেস্ক

জাতীয়

রোববার একটি সেমিনারে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায়

2023-04-02T23:13:36+00:00
2023-04-02T23:13:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হজের খরচ বাড়ার কারণ জানালেন ধর্ম প্রতিমন্ত্রী
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ১১:১৩ পিএম   (ভিজিট : ১৩৬)
X

রোববার একটি সেমিনারে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। 

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় প্রস্তুতি ভালো। তবে বৈশ্বিক পরিস্থিতিতে হজ প্যাকেজের মূল্য বেড়েছে। রিয়ালের বিনিময় মূল্য বেশি বৃদ্ধি পেয়েছে।

আজ রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার রয়েল ইন ঢাকা রেস্টুরেন্টে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘হজ প্যাকেজ-২০২৩ ও ব্যবস্থাপনা’ শীর্ষক এক সেমিনার এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এবার হজের জন্য এখন পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৩৫১ জন নিবন্ধিত হয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যেই বাকি নিবন্ধন সম্পন্ন হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম এবং সংগঠনের মহাসচিব ফারুক আহমেদ সরদার আগামীতে বিমান ভাড়া নির্ধারণে বিশেষ কমিটি করার দাবি জানান।

বিশেষ কমিটি গঠনের দাবির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘নির্ধারিত ফ্লাইট বিবেচনায় বিমান ভাড়া বৃদ্ধির যৌক্তিক কারণ আছে। তবে বিতর্ক এড়িয়ে বিমান ভাড়া নির্ধারণে কোনো স্থায়ী কাঠামোর কথা ভেবে দেখা যায়।’

রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় সেমিনারে সভাপ্রধান হিসেবে সংগঠনের সভাপতি উবায়দুল্লাহ বাদল ও অন্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে অনুষ্ঠানে দোয়ার ব্যবস্থা করা হয়।

বাবু/মম







  বিষয়:   ধর্ম প্রতিমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy