সাংবাদিক শামসুজ্জামানের বাসায় বিএনপির মিডিয়া সেল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দৈনিক প্রথম আলোর কারাবন্দি সাংবাদিক শামসুজ্জামান শামসের বাসায় গিয়ে তার মাকে সান্ত্বনা

2023-04-03T14:25:09+00:00
2023-04-03T14:25:09+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সাংবাদিক শামসুজ্জামানের বাসায় বিএনপির মিডিয়া সেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ২:২৫ পিএম   (ভিজিট : ১৪০)
X


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দৈনিক প্রথম আলোর কারাবন্দি সাংবাদিক শামসুজ্জামান শামসের বাসায় গিয়ে তার মাকে সান্ত্বনা দিয়েছে বিএনপির মিডিয়া সেলের একটি প্রতিনিধিদল।

আজ সোমবার বেলা ১১টায় তারা শামসুজ্জামানের বাসায় গেলে তার মা কান্নায় ভেঙে পড়েন।

এ সময় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এবং সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিক শামসের মাকে সান্ত্বনা জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আজকে দেশে কেউ নিরাপদ নয়। গোটা দেশ যেন কারাগারে পরিণত হয়েছে। সরকারের অপকর্ম ও দুর্নীতির কথা বললেই হামলা হয়, গুম হয়। আল্লাহর অশেষ রহমত, সাংবাদিক শামস গুমের শিকার হননি।

এ সময় শামসের মা বলেন, আমার সন্তান কখনো অপসাংবাদিকতা করেনি। আমি জানি না কোন অপরাধে আমার ছেলেকে রাতের আঁধারে তুলে নেওয়া হলো? তোমরা আমার ছেলেকে ফিরিয়ে দাও।

-বাবু/এ.এস





  বিষয়:   শামসুজ্জামান  বিএনপি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy