বিজিবির অভিযানে মার্চে ১১২ কোটি টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মার্চ-২০২৩ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১১২ কোটি ৮৯

2023-04-03T14:57:56+00:00
2023-04-03T14:57:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিজিবির অভিযানে মার্চে ১১২ কোটি টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ২:৫৭ পিএম   (ভিজিট : ১৪২)
X


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মার্চ-২০২৩ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১১২ কোটি ৮৯ লাখ ৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৯ কেজি ৮৭৭ গ্রাম স্বর্ণ, ৬ কেজি ৪৩৩ গ্রাম রূপা, ৪,২৫,৪৬৮টি কসমেটিক্স সামগ্রী, ৫,৭১১টি ইমিটেশন গহনা, ১৩,১৭০টি শাড়ী, ১,৭০৬টি থ্রিপিস/ শার্টপিস/ চাদর/কম্বল, ৭,৪১৩টি তৈরী পোশাক, ১,০৮২ ঘনফুট কাঠ, ৫,৭০৪ কেজি চা পাতা, ৯০,৬৩৪ কেজি কয়লা, ৮৭১ কেজি কারেন্ট/সুতার জাল, ৪টি ট্রাক/কাভার্ডভ্যান, ৪টি পিকআপ, ১৩টি প্রাইভেটকার, ২৭টি সিএনজি/ইজিবাইক এবং ৬১টি মোটরসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ১টি মর্টার শেল, ১টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ২,৯৭,০৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি ৭৫৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৭ কেজি ৫৬৭ গ্রাম হেরোইন, ২১,১৫৮ বোতল ফেনসিডিল, ২৩,৩৩৬ বোতল বিদেশি মদ, ৪১৫ লিটার বাংলা মদ, ২,৬৯৬ ক্যান বিয়ার, ২,৩০৮ কেজি গাঁজা, ১,৯০,৬৯০ প্যাকেট বিড়ি ও সিগারেট, ২৫,৭১৮টি নেশাজাতীয় ইনজেকশন, ৪,১৮৫টি ইস্কাফ সিরাপ, ১,৬০১ বোতল এমকেডিল/কফিডিল, ৩,৩৩,৭০৭ পিস বিভিন্ন প্রকার ঔষধ এবং ৬৮,৫৫৩টি অন্যান্য ট্যাবলেট। এছাড়াও গত মার্চ ২০২৩ মাসে অভিযান চালিয়ে ৯২ একর জমিতে চাষকৃত পপিক্ষেত ধ্বংস করা হয়েছে।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯১ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৭ জন বাংলাদেশি নাগরিক ও ৯ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   চোরাচালান  বিজিবি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy