রাতে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আজ রাত ১২ টার মধ্যে চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে বিভিন্ন সময়ে

2023-04-03T18:53:37+00:00
2023-04-03T18:53:37+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রাতে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৬:৫৩ পিএম   (ভিজিট : ১৩৬)
X


আজ রাত ১২ টার মধ্যে চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে বিভিন্ন সময়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার পূর্বাভাস রয়েছে।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পালাশ এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, চট্টগ্রাম জেলার উপর দিয়ে বিকেল ৫ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই ঝড় বরিশাল বিভাগের উপকূলীয় এলাকা থেকে সমুদ্রের উপর দিয়ে চট্টগ্রাম দিয়ে প্রবেশ করে রাঙ্গামাটি ও বান্দরবন জেলার দিক অগ্রসর হতে পারে।

এছাড়া খুলনা বিভাগের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী বিভাগের রজাশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার উপর দিয়ে বিকেল ৫ টা থেকে রাত ১০ টার মধ্যে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

তিনি আরো জানান, গতকালের মতো আজ সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ৪ টি জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

এই আবহাওয়াবিদ আরো জানান, গতকালের মতো আজ ঢাকা শহরের উত্তর দিক দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আজ ঝড় রাত ৯ টার পর থেকে রাত ৩ টার মধ্যে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   কালবৈশাখী ঝড়  শিলাবৃষ্টি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy