বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী গ্রিস

বুলেটিন ডেস্ক

জাতীয়

গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস এস ডেন্ডিয়াস এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনগ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস এস ডেন্ডিয়াস বাংলাদেশের স্বাধীনতা

2023-04-03T22:05:47+00:00
2023-04-03T22:05:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী গ্রিস
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ১০:০৫ পিএম   (ভিজিট : ১৩৫)
X

গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস এস ডেন্ডিয়াস এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস এস ডেন্ডিয়াস বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সোমবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে সম্প্রতি ড. মোমেনকে পাঠানো শুভেচ্ছা বার্তায় গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।

নিকোস এস ডেন্ডিয়াস সর্বশেষ ২০১৯ সালে এথেন্সে অনুষ্ঠিত তাদের ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করে বলেন, ওই বৈঠক দুই দেশের মধ্যে সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে গতি সঞ্চারক হিসেবে কাজ করেছে।

দুই দেশের পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে অর্থনৈতিক ও বাণিজ্য বিনিময় বাড়াতে রাজনৈতিক পরামর্শ ও সংলাপের মাধ্যমে উভয় দেশের সম্পর্ক সামনের দিনগুলোতে আরও সুদৃঢ় হবে বলে তিনি শুভেচ্ছা বার্তায় আশা প্রকাশ করেন।

বাবু/মম




  বিষয়:   বাণিজ্য  গ্রিস 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy