ইফতারের জন্য আলুর চপ তৈরির রেসিপি

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

ইফতারে আলুর চপ না থাকলে ইফতার সম্পূর্ণ হয় না যেন। অনেকেই দোকান থেকে আলুর চপ কিনে আনেন। কিন্তু

2023-04-04T00:57:07+00:00
2023-04-04T22:47:58+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ইফতারের জন্য আলুর চপ তৈরির রেসিপি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ১২:৫৭ এএম  আপডেট: ০৪.০৪.২০২৩ ১০:৪৭ পিএম  (ভিজিট : ১৬৯)
X

ইফতারে আলুর চপ না থাকলে ইফতার সম্পূর্ণ হয় না যেন। অনেকেই দোকান থেকে আলুর চপ কিনে আনেন। কিন্তু সেই চপ সুস্বাদু হলেও অস্বাস্থ্যকর হওয়ার ভয় থাকে। তাই বাড়িতে তৈরি করে নেওয়াই ভালো। তবে অনেকে অভিযোগ করেন, তাদের তৈরি আলুর চপ দোকানের মতো হয় না। সঠিক রেসিপি জানা থাকলে খুব সহজেই তৈরি করতে পারবেন দোকানের মতোই আলুর চপ। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

আলু- আধা কেজি

ধনিয়া পাতা কুচি- ১ টেবিল চামচ

পেঁয়াজ ‍কুচি- পরিমাণমতো

কাঁচা মরিচ কুচি- স্বাদমতো

বেসন- ২৫০ গ্রাম

লবণ- পরিমাণমতো

ভাজার জন্য- তেল।

যেভাবে তৈরি করবেন

আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে চটকে নিন। পেঁয়াজ ও মরিচ কুচি সামান্য তেলে ভেজে নিন। এরপর বেসনের সঙ্গে লবণ ও সামান্য তেল মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এবার আলুর সঙ্গে পেঁয়াজ-মরিচসহ সব মসলা মিশিয়ে ভালো করে মেখে নিন। মিশ্রণটি থেকে ছোট ছোট ভাগ করে চপের আকৃতিতে গড়ে নিন।

চুলায় একটি কড়াইতে তেল গরম করুন। এবার বেসনের গোলায় চপগুলো ডুবিয়ে একে একে ভেজে তুলুন। চুলার আঁচ কমিয়ে রাখবেন। বেশি আঁচ থাকলে পুড়ে যেতে পারে। চপগুলো গাঢ় বাদামি রঙের হয়ে এলে তুলে নিন। ইফতারে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু আলুর চপ।

বাবু/মম




  বিষয়:   ইফতার  আলুর চপ  রেসিপি 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy