জাতীয় জরুরি সেবা ৯৯৯ সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন এরই মধ্যে ছড়িয়ে পড়েছে পুলিশ সদর দপ্তরের ব্যারাকে। এরই জেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯

2023-04-04T13:07:01+00:00
2023-04-04T13:09:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সাময়িক বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ১:০৭ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৩ ১:০৯ পিএম  (ভিজিট : ১২৯)
X


রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন এরই মধ্যে ছড়িয়ে পড়েছে পুলিশ সদর দপ্তরের ব্যারাকে। এরই জেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ হেড কোয়ার্টার।

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা পৌনে ১২টা দিকে পুলিশ হেড কোয়ার্টার ব্যারাকের চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে বঙ্গবাজারের ৫টি মার্কেট। আগুন পুলিশ হেড কোয়ার্টারের সীমানা প্রাচীর ঘেঁষা চারতলা ব্যারাকেও ছড়িয়ে পড়েছে। আগুন ছড়িয়ে পড়তে পারে এ শঙ্কায় আগেই সতর্ক ছিল পুলিশ হেডকোয়ার্টার।

উল্লেখ্য, সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৪৮ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

-বাবু/এ.এস





  বিষয়:   জরুরি সেবা  বঙ্গবাজার 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy