আজ থেকে কার্যকর মেট্রোরেলের নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নতুন সময়সূচিতে আজ বুধবার (৫ এপ্রিল) থেকে দুপুর ২টা পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল করবে। এর মাধ্যমে মেট্রোরেলের

2023-04-05T09:41:23+00:00
2023-04-05T12:52:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ থেকে কার্যকর মেট্রোরেলের নতুন সময়সূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৯:৪১ এএম  আপডেট: ০৫.০৪.২০২৩ ১২:৫২ পিএম  (ভিজিট : ১৯২)
X

নতুন সময়সূচিতে আজ বুধবার (৫ এপ্রিল) থেকে দুপুর ২টা পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল করবে। এর মাধ্যমে মেট্রোরেলের যাত্রী পরিষেবার সময় বাড়ছে।  গত ৩০ মার্চ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান।

ডিএমটিসিএলের এমডি জানান, ক্রমান্বয়ে সময় বৃদ্ধির লক্ষ্যে আগামী ৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হবে। সেদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেন চলবে। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেলের নয়টি স্টেশনই চালু আছে। 

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। উদ্বোধনের পরদিন থেকে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়।


বাবু/এ আর 




  বিষয়:   মেট্রোরেল  নতুন সময়সূচি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy