বঙ্গবাজারে ধ্বংসস্তুপ থেকে এখনও বের হচ্ছে ধোঁয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর বঙ্গবাজার মার্কেটের মূল আগুন নিয়ন্ত্রণে এলেও ২৮ ঘণ্টা পর এখনো জ্বলছে আগুন, এখনও বের হচ্ছে ধোঁয়া। সেটি

2023-04-05T11:39:28+00:00
2023-04-05T11:41:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গবাজারে ধ্বংসস্তুপ থেকে এখনও বের হচ্ছে ধোঁয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১১:৩৯ এএম  আপডেট: ০৫.০৪.২০২৩ ১১:৪১ এএম  (ভিজিট : ১৫৪)
X

রাজধানীর বঙ্গবাজার মার্কেটের মূল আগুন নিয়ন্ত্রণে এলেও ২৮ ঘণ্টা পর এখনো জ্বলছে আগুন, এখনও বের হচ্ছে ধোঁয়া। সেটি নিভাতে পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পুড়ে ছাই হয়ে যাওয়া দোকানের অংশ দেখতে সকাল থেকেই ভিড় করছেন ব্যবসায়ীরা।

বুধবার (৫ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটে আজও কোথাও কোথাও আগুন জ্বলছে। একাধিক স্থানে উঠেছে ধোঁয়া। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। জীবনের শেষ সম্বল হারানো হাজারো ব্যবসায়ীরা ঘুরে ঘুরে তা দেখছেন আর স্মৃতিচারণ করছেন।

এদিকে এনেক্সকো টাওয়ারের ৫ম তলায় পানি ছেটানো অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, যেহেতু ভেতরে কাপড়ের গোডাউন রয়েছে, সেহেতু সেখান থেকে ধোঁয়া বের হতে দেখে পানি ছেটানো হচ্ছে।

বুধবার সকালে বঙ্গবাজার এনেক্সকো টাওয়ারের সামনে গিয়ে দেখা গেছে, পূর্ব দিকের ৫ম তলায় এবং দক্ষিণ-পশ্চিম কোণের ৪র্থ তলায় ফায়ার সার্ভিসের আলাদা দুটি বিশেষ গাড়ির মাধ্যমে পানি ছেটানো হচ্ছে।

ফায়ার সার্ভিসের দাবি, আগুন যেন আর ছড়িয়ে যেতে না পারে, সে জন্য সার্বক্ষণিক পানি ছেটানো হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাবু/পিকু




  বিষয়:   আগুন  বঙ্গবাজার  ধ্বংসস্তুপ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy