"ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে"

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের

2023-04-05T13:11:53+00:00
2023-04-05T13:11:53+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
"ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে"
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১:১১ পিএম   (ভিজিট : ১৪৩)
X

ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা অন্তত দুঃখজনক। ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে। তিনি বলেন, বঙ্গবাজারে যারা ফায়ার সার্ভিসের অফিসে হামলা ও কাজে ব্যাহত করেছেন তাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

শেখ হাসিনা বলেন, অনেক উন্নত দেশ থেকে বাংলাদেশের আর্থিক অবস্থা ভালো। জনগণের সমর্থনই সরকারের মূল শক্তি। তিনি বলেন, দেশি ও বিদেশি সকল বাধা-বিপত্তি পেরিয়ে পদ্মা সেতুর নির্মাণ করে বিশ্বকে সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ।

অনুষ্ঠানে চুক্তি অনুযায়ী পদ্মা সেতু নির্মাণের প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসেবে ঋণের ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ কোটি টাকার চেক অর্থ বিভাগের কাছে তুলে দেয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বাবু/পিকু




  বিষয়:   সার্ভিস  প্রধানমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy