পদ্মা সেতুর ঋণ: শোধ হলো দুই কিস্তির ৩১৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পদ্মা সেতু নির্মাণে সরকারের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ শুরু হয়েছে। প্রথম দুই কিস্তির প্রায় ৩১৭ কোটি টাকা

2023-04-05T14:51:33+00:00
2023-04-05T14:51:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পদ্মা সেতুর ঋণ: শোধ হলো দুই কিস্তির ৩১৭ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ২:৫১ পিএম   (ভিজিট : ২০৩)
X


পদ্মা সেতু নির্মাণে সরকারের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ শুরু হয়েছে। প্রথম দুই কিস্তির প্রায় ৩১৭ কোটি টাকা সরকারকে পরিশোধ করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকার একটি চেক তুলে দেওয়া হয়।  প্রধানমন্ত্রীর হাতে এ চেক তুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ যে কোনো বাধা অতিক্রম করে এগিয়ে যাবে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, জনগণ আমাদের পাশে থাকলে যে কোনো প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা এগিয়ে যেতে পারব। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ এর সেরা উদাহরণ।

অর্থ বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যকার একটি চুক্তির আওতায় পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে খুব কম সুদে ঋণ নেওয়া হয়েছিলো।  ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে আগামী ৩৫ বছরে পদ্মা সেতু নির্মাণে সব ঋণ পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

-বাবু/এ.এস





  বিষয়:   পদ্মা সেতু  কিস্তি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy