গণতন্ত্রকে চিরদিনের জন্য মাটিচাপা দিতে চায় সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারবিরোধী কণ্ঠস্বরকে নিস্তব্ধ করার জন্যই একের পর এক কালো আইন প্রণয়ন

2023-04-05T16:31:11+00:00
2023-04-05T16:31:11+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
গণতন্ত্রকে চিরদিনের জন্য মাটিচাপা দিতে চায় সরকার: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৪:৩১ পিএম   (ভিজিট : ১৫৪)
X

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারবিরোধী কণ্ঠস্বরকে নিস্তব্ধ করার জন্যই একের পর এক কালো আইন প্রণয়ন এবং সাংবাদিকসহ বিএনপি ও বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এর মাধ্যমে সরকার প্রমাণ করছে, তারা গণতন্ত্রকে চিরদিনের জন্য মাটিচাপা দিতে চায়।

বুধবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মঙ্গলবার চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে ডিজিটাল নিরাপত্তা আইনে ডিবি পুলিশের গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, চলমান দুর্বার গণআন্দোলনকে ধুলিস্যাত করতে এবং বিএনপি নেতা-কর্মীদের মনে ভীতি সঞ্চার করতেই সরকার ধারাবাহিকভাবে নির্যাতন ও জুলুম চালাচ্ছে। বিএনপিসহ সরকারবিরোধী ভিন্নমতের মানুষদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে বর্তমান শাসকগোষ্ঠী দেশবাসীর কাছে বার্তা দিচ্ছে যে, সরকারের দুঃসহ কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা যাবে না। কিন্তু বিএনপি নেতাকর্মীদের ওপর নিষ্ঠুর দমন নীতি প্রয়োগ করে সরকার নিজেদের রক্ষা করতে পারবে না।

তিনি আরও বলেন, চাঁদপুর জেলাধীন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার মানুষের বাক-ব্যক্তিস্বাধীনতার ওপর চরম চপেটাঘাত। সফিক সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি দেশে-বিদেশে ব্যাপকভাবে সমালোচিত হলেও আওয়ামী লীগ সরকার এ আইনকে যথেচ্ছ প্রয়োগের মাধ্যমে সাংবাদিক, ভিন্নমতের মানুষ ও বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, যাতে কেউ সরকারের বিরুদ্ধে গলা উঁচু করে কথা বলতে না পারে। আমি এই কালো আইন বাতিলেরও আহ্বান জানাই।

বাবু/পিকু





  বিষয়:   মির্জা ফখরুল 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy