ঈদের ছুটির আগেই বোনাস, মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদের ছুটির আগেই গার্মেন্টস শ্রমিকদের বোনাস এবং মার্চ মাসের বেতন কারও বকেয়া থাকলে তা পরিশোধের জন্য মালিকদের প্রতি

2023-04-05T22:58:34+00:00
2023-04-05T22:58:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদের ছুটির আগেই বোনাস, মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১০:৫৮ পিএম   (ভিজিট : ১৩৩)
X

ঈদের ছুটির আগেই গার্মেন্টস শ্রমিকদের বোনাস এবং মার্চ মাসের বেতন কারও বকেয়া থাকলে তা পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বুধবার (৫ এপ্রিল) রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি) ১৪তম সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান। 

শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা যাতে ভালোভাবে ঈদ উল ফিতর উদযাপন করতে পারে সেজন্য মালিকরা ঈদের আগেই বোনাস দেবেন। নিয়ম অনুযায়ী এপ্রিল মাসের সাত কর্ম দিবসের বেতন পরিশোধ করবেন, তবে দু-একটি কারখানার মার্চ মাসের বেতন বকেয়া থাকে সেটা অবশ্যই ঈদের ছুটির আগেই পরিশোধ করবেন।

ঈদের ছুটির বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে কারখানা ভেদে শ্রমিক-মালিক আলোচনা করে ছুটির সিদ্ধান্ত নেবেন। 

শ্রমিক নেতারা এপ্রিল মাসের ১০/২০ দিনের বেতনের দাবি করলে শ্রম প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে টিসিসি সভায় কোনও সিদ্ধান্ত নেই। যদি কোনও মালিকের সামর্থ থাকে এবং ইচ্ছুক হন তবে দিতে পারেন। প্রতিমন্ত্রী মালিক-শ্রমিক সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।

সভায় মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর সহসভাপতি মো. নাছির উদ্দিন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান, কার্যকরী সভাপতি আলাউদ্দিন আহমেদ, জাতীয় গার্মেন্টস শ্রমিক কেন্দ্রের সভাপতি আমিরুল হক আমিন, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, শ্রমিক নেতা কুতুব উদ্দিন, সিরাজুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

বাবু/মম




  বিষয়:   ঈদ  বকেয়া  বেতন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy