জাতিসংঘ স্থায়ী মিশনের সাবেক প্রেস কাউন্সেলর হান্নান আর নেই

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতিসংঘ স্থায়ী মিশনের সাবেক প্রেস কাউন্সেলর হান্নান আর নেইজাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সাবেক প্রেস কাউন্সেলর মো. আব্দুল হান্নান

2023-04-06T00:54:29+00:00
2023-04-06T00:54:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জাতিসংঘ স্থায়ী মিশনের সাবেক প্রেস কাউন্সেলর হান্নান আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ১২:৫৪ এএম   (ভিজিট : ১৩৬)
X

জাতিসংঘ স্থায়ী মিশনের সাবেক প্রেস কাউন্সেলর হান্নান আর নেই

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সাবেক প্রেস কাউন্সেলর মো. আব্দুল হান্নান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চাচা।

বুধবার (৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয়, আব্দুল হান্নান ঢাকায় তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন।

আব্দুল হান্নান নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে কাউন্সেলর (প্রেস) ছাড়াও কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবেও দায়িত্ব পালন করেন। 

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রী ও স‌চিবের শোক

আব্দুল হান্নানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শোক প্রকাশ ক‌রে‌ছেন।

পৃথক শোক বার্তায় তারা আব্দুল হান্নানের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বাবু/মম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy