স্মার্ট ইকোনমির মূল মেরুদণ্ড স্মার্ট উদ্যোক্তা: পলক

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হবে স্মার্ট ইকোনমি।

2023-04-06T11:00:37+00:00
2023-04-06T11:00:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্মার্ট ইকোনমির মূল মেরুদণ্ড স্মার্ট উদ্যোক্তা: পলক
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ১১:০০ এএম   (ভিজিট : ১৪৫)
X

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হবে স্মার্ট ইকোনমি। স্মার্ট ইকোনমির মূল মেরুদণ্ড হবে আমাদের স্মার্ট উদ্যোক্তারা।

গত বুধবার আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে আইসিটি বিভাগ ও আইডিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত “স্মার্ট এন্টারপ্রিনিউর: স্মার্ট বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

পলক বলেন, দেশে বর্তমানে ২ হাজার ৫’শ র্স্টার্টআপ রয়েছে। যারা ১৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে। আমাদের লক্ষ্য আগামী ২০২৫ সালের মধ্যে দেশের আইটি সেক্টরে আরও ৫ হাজার স্টার্টআপে উন্নীত করা, এর মাধ্যমে ৩০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং ২০৪১ সালের মধ্যে এ সেবা খাত থেকে জিডিপিতে অবদান দাঁড়াবে ২০ শতাংশ।

প্রতিমন্ত্রী বলেন, উদ্যোক্তা তৈরিতে আমরা পুঁজি, প্রযুক্তি এবং প্রশিক্ষণ এই তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। এছাড়া চমৎকার বিজনেস মডেল, ভ্যায়াবল প্রোডাক্ট এবং ফটো টাইপ সম্পন্ন উদ্যোক্তাদের আইসিটি বিভাগ থেকে এক লাখ-দশ লাখ পর্যন্ত অফেরৎযোগ্য ফান্ড দেওয়া হবে।

স্মার্ট উদ্যোক্তারা ঝুঁকি নিবে উল্লেখ করে পলক বলেন, আমরা জাতিগতভাবে সাহসী, উদ্ভাবনী, সৃজনশীল, পরিশ্রমী মেধাবী এবং ঝুঁকি নিতে ভয় করি না।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে অল্টারপ্রেনিয়র সাপ্লাই চেইন করা। জব সিকার মাইন্ডসেট পরিবর্তন করে, জব ক্রিয়েটার মাইন্ডসেট তৈরি করতে পারলেই ২০৪১ সালের মধ্যে স্মার্ট ইকোনমি গড়ে উঠবে। আলিয়া ও কওমি মাদরাসার ৫০ লাখ শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করে প্রতিটি মাদরাসায় স্মার্ট এমপ্লয়মেন্ট ফেস্টিভ্যাল করা হবে।

এছাড়াও বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মধ্যে ৫০ লাখ টাকা বিতরণ করা হবে বলেও তিনি জানান। আইডিয়া ফাউন্ডেশনের চেয়ারপার্সন কাজী এম. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন- আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, সাবেক সিনিয়র সচিব শহিদুল হক, সাবেক সচিব কামরুন নাহার, এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, এটুআইয়ের পলিসি অ্যাডভাইসার আনীর চৌধুরি, স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, ডিজিকন টেকলোজিস লি. এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাক্কো এর সভাপতি ওয়াহিদ শরিফ, নারায়ণগঞ্জের লিডিং লাইটের (ট্রেইনিং ইনস্টিটিউট) প্রতিষ্ঠাতা সিনথিয়া আকতার লিজা।

বাবু/এ আর 




  বিষয়:   স্মার্ট ইকোনমি  স্মার্ট উদ্যোক্তা 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy