বঙ্গবাজারে আগুন: ৩০০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় পুলিশের উপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে মামলা দায়ের

2023-04-06T15:47:09+00:00
2023-04-06T15:49:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গবাজারে আগুন: ৩০০ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৩:৪৭ পিএম  আপডেট: ০৬.০৪.২০২৩ ৩:৪৯ পিএম  (ভিজিট : ১৫৭)
X


বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় পুলিশের উপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ৬ এপ্রিল রাজধানীর বংশাল থানায় পুলিশ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন জানান, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অগ্নি নির্বাপনের সময় ফায়ার সার্ভিসের সদরদপ্তর ও সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে পুলিশের উপরও হামলা করা হয়।

হামলায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিসি জাফর হোসেন।

এদিকে, অগ্নিকাণ্ডের সময় কাজে বাধা, সদস্যদের উপর হামলা ও সদরদপ্তরে ভাঙচুরের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের কথা রয়েছে। বৃহস্পতিবার ৬ এপ্রিল বংশাল থানায় ফায়ার সার্ভিসের মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

এছাড়া, এ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   বঙ্গবাজার  মামলা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy