চিনির নতুন দাম নির্ধারণ, শনিবার থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র মাহে রমজানে চিনির দাম কমিয়েছে সরকার। নতুন দর অনুযায়ী প্রতিকেজি খোলা চিনি ১০৭ টাকা থেকে ৩ টাকা

2023-04-06T17:30:58+00:00
2023-04-06T17:30:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিনির নতুন দাম নির্ধারণ, শনিবার থেকে কার্যকর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৫:৩০ পিএম   (ভিজিট : ২১৪)
X


পবিত্র মাহে রমজানে চিনির দাম কমিয়েছে সরকার। নতুন দর অনুযায়ী প্রতিকেজি খোলা চিনি ১০৭ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১০৪ নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্যাকেটজাত চিনির দাম ১১২ টাকা থেকে কমিয়ে ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এই দর আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ সংক্রান্ত টাস্কফোর্সের ১৯ মার্চ, ২০২৩ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশনের ২৭ মার্চ, ২০২৩ তারিখের আবেদন পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির দাম সমন্বয় করা হলো।

-বাবু/এ.এস





  বিষয়:   চিনি  দাম নির্ধারণ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy