আগামী পাঁচ দিনে গরমের তীব্রতা আরও বাড়বে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আজ থেকে আগামী পাঁচ দিনে সারা দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে। অন্যদিকে, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোর

2023-04-07T14:42:27+00:00
2023-04-07T14:46:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আগামী পাঁচ দিনে গরমের তীব্রতা আরও বাড়বে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ২:৪২ পিএম  আপডেট: ০৭.০৪.২০২৩ ২:৪৬ পিএম  (ভিজিট : ২২৪)
X


আজ থেকে আগামী পাঁচ দিনে সারা দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে। অন্যদিকে, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ২০.১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৪৫ মিনিটে।

-বাবু/এ.এস





  বিষয়:   তাপমাত্রা  আবহাওয়া 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy