ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।শুক্রবার (৭ এপ্রিল) গণস্বাস্থ্য

2023-04-07T16:17:53+00:00
2023-04-07T16:17:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৪:১৭ পিএম   (ভিজিট : ১৬৮)
X


গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (৭ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এই বিষয়ে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা গুরুতর। তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। তাকে বর্তমানে গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা ছাড়াও দেশের অন্যান্য চিকিৎসকরাও দেখভাল করছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের ওই পোস্টে বলা হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। আমাদের চিকিৎসকসহ দেশের অন্যান্য চিকিৎসকরা তার চিকিৎসার দেখভাল করছেন। এই মূহুর্তে সকলের দোয়া খুবই দরকার।

-বাবু/এ.এস





  বিষয়:   ডা. জাফরুল্লাহ  অসুস্থ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy