অসুস্থ হয়ে হুইল চেয়ারে সংসদ ছাড়লেন তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

অসুস্থ হয়ে হুইল চেয়ারে জাতীয় সংসদ ছাড়লেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। জাতীয় সংসদের

2023-04-07T21:53:39+00:00
2023-04-07T21:53:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অসুস্থ হয়ে হুইল চেয়ারে সংসদ ছাড়লেন তোফায়েল আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৯:৫৩ পিএম   (ভিজিট : ১৬৩)
X

অসুস্থ হয়ে হুইল চেয়ারে জাতীয় সংসদ ছাড়লেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি অসুস্থ হন। 

শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে এ বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী আনিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় ভাষণ দিচ্ছিলেন তিনি।

বক্তব্যের অন্তত দুই মিনিটের মধ্যেই তিনি বলেন, মাননীয় স্পিকার আমার শরীরটা ভালো না। আমাকে এখনই বাসায় যেতে হবে। এ কথা বলেই তিনি নিজ আসনে বসে পড়েন।

এরপরই দলের আরেক উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ১২ মিনিটের সময় দিয়ে ফ্লোর দেন স্পিকার। ওই সময় তোফায়েল আহমেদকে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ কয়েকজন এমপি ধরাধরি করে অধিবেশনের বাইরে নিয়ে যান। সেখান থেকে তাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয়।

বাবু/মম




  বিষয়:   তোফায়েল আহমেদ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy